25.8 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মিধিলি’, ধেয়ে আসছে উপকূলের দিকে

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মিধিলি’, ধেয়ে আসছে উপকূলের দিকে

ঘূর্ণিঝড়

বিএনএ ডেস্ক: সাগরে গভীর নিম্নচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এ পরিণত হয়েছে। এটি মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকেই আসছে। পটুয়াখালীর খেপুপাড়া থেকে চট্টগ্রামের উপকূলের মাঝবরাবর এটি চলে যাবে। ভোলা জেলার দিকেই এর মূল অংশ যেতে পারে। এটি ছোট আকারের ঘূর্ণিঝড়। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় আঘাত হানতে পারে এ ঝড়। দেশের সমুদ্রবন্দরে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ কে দাস জানান, ঘূর্ণিঝড়টি আজ বিকেলে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। এ ক্ষেত্রে ঝড়টি বাংলাদেশের মোংলা ও পটুয়াখালীর খেপুপাড়ার মাঝ দিয়ে স্থলভাগে উঠে আসতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?