31.3 C
আবহাওয়া
৬:৪৫ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীর পৌর মেয়র তোফায়েল

বাঁশখালীর পৌর মেয়র তোফায়েল


বিএনএ, চট্টগ্রাম : বাঁশখালীর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফায়েল বিন হোসাইন পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার( ১৬ জানুয়ারী) সন্ধ্যায় নির্বাচনের এই ফলাফল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন। এই নির্বাচনে দুপুরে প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনি ভোট বর্জনের ঘোষণা দেন।

সন্ধ্যায় ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফায়েল বিন হোসাইন ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৬৫ ভোট।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ