33.1 C
আবহাওয়া
৫:৫৭ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » সেই সাহেদের এক বছরের কারাদণ্ড

সেই সাহেদের এক বছরের কারাদণ্ড


বিএনএ, ঢাকা: ২৩ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এ রায় দেন।

একই সঙ্গে তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৬ জুলাই বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিভিন্ন নির্মাণসামগ্রী কেনার বিপরীতে সাহেদ ২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকার একটি চেক দেন। ২০২০ সালের ৫ মে চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ফেরত আসে।

পরে একই বছরের ২ জুন চেকের অর্থ পরিশোধের জন্য সাহেদকে আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় ২৬ জুলাই মামলা দায়ের করা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ