33.1 C
আবহাওয়া
৩:২৮ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর তাণ্ডব, নিহত একাধিক

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর তাণ্ডব, নিহত একাধিক


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের টুইন ফলস শহরের একটি বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে একাধিক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছে আরও কয়েকজন। এর মধ্যে বন্দুকধারীও আছেন। শনিবার (১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানান, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই। তবে নিহত ও আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানান, তিনি রেস্তোরাঁর পাশের একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দেখেন, ড্রাইভ-থ্রু এলাকা থেকে এআর-ধরনের একটি রাইফেল হাতে এক ব্যক্তি বেরিয়ে আসেন। পরে পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান।

তিনি আরও জানান, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে সেখানে চিকিৎসাকর্মীদের জন্য অপেক্ষা করা হয়। আহত ওই নারীর অবস্থা গুরুতর ছিল বলে জানান তিনি।

শহরের মুখপাত্র জশ পামার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ