21 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে স্কাউট বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

বোয়ালখালীতে স্কাউট বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন


বিএনএ,বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে ১০৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে।শনিবার(১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেঙ্গুরা কে বি কে আর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।  মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

কোর্স প্রশিক্ষক প্রজীব কুমার বড়ুয়ার সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন কোর্স লিডার প্রবীর কান্তি মজুমদার এএলটি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাজী ইসহাক চৌধুরী, উপজেলা স্কাউটস এর সাবেক সহ-সভাপতি বরেণ্য সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম আঞ্চলিক স্কাউট সম্পাদক শাহে নেওয়াজ আলী মির্জা, চট্টগ্রাম জেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ আলী, বিদ্যালয় প্রধান শিক্ষক অলক কান্তি সেন, সাবেক জেলা স্কাউট সম্পাদক পীযুষ কুমার দে, উপজেলা স্কাউটস সহ-সভাপতি শওকত হোসেন, সদস্য সুমী বড়ুয়া।

৫দিন ব্যাপী বেসিক কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন মোহাম্মদ সোলায়মান এলটি, নুরুল ইসলাম এএলটি, সজল কান্তি বড়ুয়া, মোহাম্মদ হোসাইন, এসএম গোলাম মোস্তফা।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রণয় বড়ুয়া, উত্তম কুমার বিশ্বাস, মো. আবু কাইয়ুম, পিআরএস পাভেল মহাজন, সাজ্জাদ হোসেন, রায়হানুল কালাম, সুদীপ্ত দাশ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ