27 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনী জনসংযোগে আহত হান্নান মাসউদ

নির্বাচনী জনসংযোগে আহত হান্নান মাসউদ


বিএনএ, হাতিয়া: এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ নির্বাচনী জনসংযোগের সময় আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর)  হাতিয়ার ওছখালি পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ব্যাটারিচালিত একটি অটোরিকশা পেছন দিক থেকে এসে হান্নান মাসউদের পায়ের ওপর দিয়ে চলে যায়। পরে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ বিষয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, পুরাতন বাজারে জনসংযোগ চালানোর সময় হঠাৎ একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি তার বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনার পরপরই তিনি পায়ের এক্স-রে করান। পায়ে ব্যথা থাকলেও গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুতর নয়। জনসংযোগের সময় চলন্ত একটি অটোরিকশার চাকা হান্নান মাসউদের বাঁ পায়ের পাতার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি সামান্য আঘাত পান।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন