30 C
আবহাওয়া
৭:০০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়ায় আগুনে প্রাণ গেল দুই বাংলাদেশির

মালয়েশিয়ায় আগুনে প্রাণ গেল দুই বাংলাদেশির

মালয়েশিয়ায় আগুনে প্রাণ গেল দুই বাংলাদেশির

বিএনএ, বিশ্ব ডেস্ক: মালয়েশিয়ার একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতরা হলেন লিটন (৩৪) ও মুরাদ (৩৮)।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি জানান, ভোয়া সোয়া ৪টার দিকে আগুনের খবর পান তারা। খবর পেয়ে তাদের ৩৬ জন কর্মী ঘটনাস্থলে ছুটে যান। ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, নিহত দুই বাংলাদেশি ওই ছাপাখানায় কাজ করতেন। কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা