29 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মির্জা আব্বাসও হাসপাতালে ভর্তি

মির্জা আব্বাসও হাসপাতালে ভর্তি

মির্জা আব্বাস

বিএনএ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে বিএনপির এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি জানান, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা আব্বাসের হার্টবিট অনিয়মিত হয়ে যায়। পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায়। একইসঙ্গে মির্জা আব্বাসের মূত্রজনিত সমস্যা বেড়ে যাওয়ায় দুপুরে দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শামসুদ্দিন দিদার জানান, মির্জা আব্বাস বর্তমানে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন।

উল্লেখ্য, একই হাসপাতাল ভর্তি আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

৮ ডিসেম্বর গভীর রাতে নিজ নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। দুজনকে প্রথমে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন তাদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত ৯ জানুয়ারি সন্ধ্যায় কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা।

বিএনএনিউজ /এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি