16 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে


বিএনএ, ঢাকা : সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

ধানমণ্ডি এলাকার একটি ব্যায়াগাগার থেকে রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির একটি টিম তাকে নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোঃ শফিকুল ইসলাম বলেছেন, ”কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি। এই বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে আপনাদের বিস্তারিত জানানো হবে”।

আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ”কিছু বিষয় তো আছেই। আমরা কথা বলে সিদ্ধান্ত নেবো। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে আপনাদের জানানো হবে”।

সাংবাদিক আনিস আলমগীর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ইরাক যুদ্ধের সময় তিনি বাগদাদ থেকে প্রতিবেদন করেছেন।

গত কিছুদিন ধরে টকশোতে ও লেখায় সরকারের নানা সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের বিষয়ে তাকে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ