33 C
আবহাওয়া
৬:২৪ অপরাহ্ণ - অক্টোবর ১২, ২০২৬
Bnanews24.com
Home » চুয়েটে ভিসি কার্যালয়ে ফের তালা , অবরুদ্ধ নতুন উপাচার্য

চুয়েটে ভিসি কার্যালয়ে ফের তালা , অবরুদ্ধ নতুন উপাচার্য


বিএনএ, চট্টগ্রাম: নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তালা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

আজ (১২ অক্টোবর) সকালে তালা ভেঙে ভিসির কার্যালয়ে প্রবেশের খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ফটকে আবার তালা ঝুলিয়ে দেন তারা।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা টানা ২১ দিন ধরে আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

পরে আন্দোলনের সাথে একাত্নতা ঘোষণা করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনের ফলে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ