34.3 C
আবহাওয়া
৪:৪৯ অপরাহ্ণ - জুন ১৪, ২০২৬
Bnanews24.com
Home » সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ


বিএনএ, ঢাকা:রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদন দুটি গ্রহণ করে আদেশ দেন।

আপিলের বিষয়টি গ্রহণযোগ্যতার শুনানির জন্য সোহেল রানার করা জেল আপিলটি ৩৪ নম্বরে ও স্বপ্না আক্তারের আবেদনটি কার্যতালিকার ৩৫ নম্বর ক্রমিকে ছিল। তারই ধারাবাহিকতায় আজ সেটির শুনানি হয়।

এর আগে শিশু হত্যায় আসামিদের সাজাপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের) যাবতীয় নথি হাইকোর্টে এসে পৌঁছায়। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ