27 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন


বিএনএ, ডেস্ক : জুলাই আন্দোলনে লালবাগ থানায় হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। অন্যান্য  মামলায় গ্রেফতার না থাকায় তার মুক্তিতে বাধা নেই।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী আশরাফুল।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ