29 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন নৌ-অবরোধ সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’: ইরান

মার্কিন নৌ-অবরোধ সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’: ইরান


বিএনএ, বিশ্বডেস্ক :মার্কিন অবরোধকে ‘অবৈধ’ ও আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী বলল ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি সোমবার মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, সমুদ্রপথে এই অবরোধ আরোপ করা ইরানের ভৌগোলিক অখণ্ডতার ওপর এক গুরুতর আঘাত এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের ওপর অবরোধের নির্দেশ দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ইরানি জাহাজ এই অবরোধ চ্যালেঞ্জ করলে তা ধ্বংস করে দেওয়া হবে। জিএমটি সময় সোমবার ১৪টা থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। বিশ্বের মোট তেল ও গ্যাসের পাঁচ ভাগের এক ভাগ এই পথ দিয়েই পরিবাহিত হয়। দুই পক্ষই এই গুরুত্বপূর্ণ জলপথকে নিজেদের প্রভাব খাটানোর অস্ত্র হিসেবে ব্যবহার করায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রদূত ইরাভানি অপর এক চিঠিতে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তাদের এই ‘বেআইনি’ কার্যক্রমে সহযোগিতা বন্ধের দাবি জানান। তিনি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের নাম উল্লেখ করে বলেন, ইরানের সব ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষতির ক্ষতিপূরণ এই দেশগুলোকেই দিতে হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু