28 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৬
Bnanews24.com
Home » কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


বিএনএ, ঢাকা:প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে দেশব্যাপী ডিজিটাল ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে স্মার্ট কার্ড ও গাছের চারা তুলে দেন।

প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে।এই কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষিবিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।

পেশাজীবী হিসেবে কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং সরকারি ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকার আগামী চার বছরের মধ্যে ৬৮১ কোটি টাকা ব্যয়ে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ