বিএনএ, ঢাকা: প্রতারণার মাধ্যমে বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।
এ সময় নাসির-তামিমা দম্পতি আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানিয়েছে, বিচারে রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষ্য দিয়েছেন।
নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা হয় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জসিমের আদালতে তামিমার আগের স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বাদীকে যথাযথভাবে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা।
বিএনএ/ওজি
![]()

