36.1 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - জুন ১০, ২০২৬
Bnanews24.com
Home » এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি


বিএনএ, ঢাকা: প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনার পর এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একান্ত সচিবের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলায় এ ঘটনা ঘটে ।

চুরি হওয়া ল্যাপটপটি এইচপি ব্র্যান্ডের, যা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম ব্যবহার করতেন।

এছাড়া একই তলায় প্রধানমন্ত্রীর আরেক বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহাদি আমিন ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দপ্তর রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে জানা যায়, দুপুরে একান্ত সচিব তার কক্ষে প্রবেশের পর কিছুক্ষণের মধ্যেই টেবিল থেকে ল্যাপটপটি অদৃশ্য হয়ে যায়। সে সময় বিদ্যুৎ ছিল না এবং কক্ষে লোকসমাগমও ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজি ও তল্লাশি করেও ল্যাপটপটি উদ্ধার করা যায়নি।

এদিকে সিসিটিভি ফুটেজের বরাতে দাবি করা হয়, খয়েরি রঙের শার্ট ও অ্যাশ রঙের প্যান্ট পরিহিত প্রায় ৪৫–৫০ বছর বয়সী এক ব্যক্তি কালো ব্যাগ নিয়ে ভবন থেকে বের হতে দেখা গেছে। মন্ত্রণালয়ের একাধিক সূত্রের দাবি, ওই ব্যাগে চুরি হওয়া ল্যাপটপ থাকতে পারে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ