30 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - মে ১০, ২০২৬
Bnanews24.com
Home » ‌‌‌‌ ‌‌‌”ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ ও স্থানান্তরে প্রস্তুত রাশিয়া’

‌‌‌‌ ‌‌‌”ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ ও স্থানান্তরে প্রস্তুত রাশিয়া’


বিএনএ,বিশ্বডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণে প্রস্তুত রয়েছে রাশিয়া। শনিবার (৯ মে) মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালেও রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করেছিল। বর্তমান পরিস্থিতিতেও প্রয়োজন দেখা দিলে একই ধরনের সহযোগিতা দিতে তারা প্রস্তুত রয়েছে।

পুতিন জানান, এর আগে ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। প্রয়োজনে সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত রয়েছে মস্কো।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ একসময় ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পরই ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ