30 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - মে ১০, ২০২৬
Bnanews24.com
Home » শপথ নিলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়

শপথ নিলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়


বিএনএ, বিশ্বডেস্ক: আজ রোববার (১০ মে) উৎসবমুখর পরিবেশে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিজয়কে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং টিভিকে-র জোটসঙ্গীরা ।

অভিনয় জগৎ থেকে রাজনীতিতে আসা ৫১ বছর বয়সী বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয় লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাকে টানা পাঁচ দিন রাজনৈতিক আলোচনা চালাতে হয় । শেষ পর্যন্ত কংগ্রেসের পাঁচজন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির দুইজন, ভারতের কমিউনিস্ট পার্টি ও ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) দুইজন করে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দুই বিধায়কের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন বিজয়।

উল্লেখ্য, প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো দলের সরকার প্রতিষ্ঠিত হলো।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ