30.8 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » অন্তঃসত্ত্বা-স্তন্যদাত্রী মায়েরাও পাচ্ছেন করোনা টিকা

অন্তঃসত্ত্বা-স্তন্যদাত্রী মায়েরাও পাচ্ছেন করোনা টিকা

টিকা

বিএনএ ডেস্ক, ঢাকা: দীর্ঘ আলোচনা-পর্যালোচনা শেষে এবার গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিলো। রোববার (৮ আগস্ট) টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের করোনার টিকাদানের সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিন স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, সারা বিশ্বের মতো বাংলাদেশেও কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়েছে। সবার মতো গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের মধ্যেও কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়েছে। বিষয়টি বিবেচনা করে টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের কোভিড- ১৯ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ ক্ষেত্রে গর্ভবতী নারীদের সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে শুধু হাসপাতালবিশিষ্ট সরকারি টিকাকেন্দ্রে কোভিড-১৯ টিকা দিতে হবে। টিকাকেন্দ্রের রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক কাউন্সেলিং সম্পন্ন সাপেক্ষে গর্ভবতী নারীকে টিকা দিতে হবে।

নির্দেশনায় বলা কয়, গর্ভবতী নারী টিকা নেওয়ার দিন অসুস্থ থাকলে তাকে কোডিড-১৯ টিকা দেওয়া যাবে না। অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত গর্ভবতী নারীকে কোডিড-১৯ টিকা দেওয়া যাবে না। কোনো গর্ভবতী নারীর ভ্যাকসিন অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে তাকে কোডিড-১৯ টিকা দেওয়া যাবে না। কোনো গর্ভবতী নারী যদি কোডিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ নেওয়ার পর এইএফআই কেস হিসেবে শনাক্ত হন তবে তাকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম বিরতির পর শুরু হয়েছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শাপলা চত্বর হত্যাকান্ডে হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী