32 C
আবহাওয়া
১০:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় মাদক বিরোধী সেমিনার

ছাগলনাইয়ায় মাদক বিরোধী সেমিনার


বিএনএ, ছাগলনাইয়া : এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি স্লোগানকে সামনে রেখে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে হলরুমে মাদকবিরোধী সেমিনার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র উদ্যোগে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি ও কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিকল্পে মাদকবিরোধী সেমিনারে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ডিএনসি ফেনী জেলার সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল আলম’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আবু তাহের, ডিএনসি ফেনীর পরিদর্শক জীবন বড়ুয়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএসএম গিয়াস উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

বিএনএ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা