বিএনএ,ডেস্ক : গোপালগঞ্জে ট্রাক ও সোনালী পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বাসটির অন্তত ২০ জন যাত্রী ।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে করপাড়া স্টেশনে পৌঁছানোর তাগিদে সোনালী পরিবহনের বাসটি অতিরিক্ত দ্রুতগতিতে চালানো হচ্ছিল। অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জ সদরগামী লোকাল বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে এবং ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে যায়।
বিএনএ/ওজি
![]()

