30 C
আবহাওয়া
১২:১৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণখনিতে ভয়াবহ ধসে নিহত ৩০

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণখনিতে ভয়াবহ ধসে নিহত ৩০


বিএনএ, ডেস্ক : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণখনিতে ধসে অন্তত ৩০ জন খনিশ্রমিক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সময় সকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধসের পর বেশ কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়েছেন।

ধসের পর জীবিত অবস্থায় খনি থেকে বেরিয়ে আসা শ্রমিকদের একজন ফ্লোরিয়ান গাগুয়েন্ডে। তিনি জানান, ধসের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে খনির ভেতরে আটকা পড়া অনেক শ্রমিককে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম।

নানা-মাম্বেরে জেলার ডেপুটি মেয়র সোলেইমানে বি এএফপিকে জানান, দিনভর উদ্ধার অভিযানে খনি থেকে ৩০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী