22 C
আবহাওয়া
৮:৪৪ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইনে ক্লাস চলবে

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইনে ক্লাস চলবে


বিএনএ, ঢাকা: বৈশ্বিক জ্বালানি সংকটে পরীক্ষামূলকভাবে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে ক্লাস পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন।

ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে। আগামী সপ্তাহে তা শুরু হবে ।

সিদ্ধান্ত অনুযায়ী ছয় দিন ক্লাস হবে সপ্তাহে। এর মধ্যে তিন দিন অনলাইনে ও তিনদিন সশরীরে ক্লাস হবে।

সিদ্ধান্ত অনুসারে শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে। একইসঙ্গে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ক্লাস হবে অনলাইনে। এছাড়াও সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার। শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেবেন শিক্ষকেরা।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!