29 C
আবহাওয়া
১:১৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি


বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরে একই স্থানে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।শুক্রবার (৭ এপ্রিল) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুজ্জামান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ আদেশ জারি করেন।

এতে বলা হয়েছে, শনিবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাঠে জেলা বিএনপি ইফতার মাহফিল আয়োজন করে। অন্যদিকে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা একই স্থানে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ করবে বলে জানায়। মাহফিল ও সমাবেশ চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে সকালে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় ইফতার মাহফিলে বাঁধা না দেয়ায় আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। বাঁধা দিলে সড়ক অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি