16 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

ঢাকায় দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন বলেন, স্টার কাবাবের গলিতে আজিজুর রহমান, আবু সুফিয়ানসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ