31 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাঙামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু


বিএনএ, রাঙামাটি: রাঙামাটি  রাজস্থলীতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার(৭ এপ্রিল) বিকালে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ধনুছড়ি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে রাজস্থলী উপজেলায় বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এসময় বাড়ির সামনে কাজ করতে ছিলেন নিহত যুবক। পরে নিজ ঘেরের বাসার ভিতরে অবস্থান করলে এখানে বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম- সাজেউ খিয়াং (৪৮)। সে ধনুছড়ি গ্রামের স্থানীয় অংসাউ খিয়াংয়ের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় সাজেউ খিয়াং দ্রুত নিজ ঘেরের বাসায় অবস্থান করেন। পরে বজ্রপাতে বাসার ভিতরে তার মৃত্যু হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএ/কাইমুল ইসলাম ছোটন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, অপর ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা