27 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু


বিএনএ, ঢাকা : তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দেবেন।’

খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্পর্কে তিনি বলেন, ‘তার বিদেশ যাত্রা স্বাস্থ্যের ওপর নির্ভরশীল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনো শেষ হয়নি। সংলাপ-আলাপ আলোচনা সব সময়ই গণতন্ত্রের অংশ। আলোচনা, সংলাপ চলতে হবে। নির্বাচন প্রক্রিয়া চলমান আছে। নির্বাচনের দিকে পুরো জাতি যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া প্রথম ব্যক্তি যিনি চান গণতন্ত্র ফিরিয়ে আনতে। নির্বাচন হোক। নির্বাচন না হওয়ায় সবাই বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩