বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার(৫ নভেম্বর) দিনগত রাত ৯টার দিকে কুইয়াপাড়া চৌধুরী পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহতরা উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী বলে জানা গেছে।
গুলিতে আহতরা হলেন- রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।
গোলাম আকবর খোন্দকারের অনুসারী রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন ,গিয়াস কাদের চৌধুরীর ক্যাডার সন্ত্রাসীর নেতৃত্বে সশস্ত্র হামলায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক।’
তিনি বলেন, ‘৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের উপস্থিতি সভা শেষে বাড়ি যাওয়ার পথে রাউজান বাগোয়ান কুইয়াপাড়া চৌধুরী পাড়া এলাকায় রাত ৯টার দিকে ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।’
বিএনএ/ ওজি
![]()
