বিএনএ, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে চলছে এই ভোটগ্রহণ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হল সংসদ নির্বাচনও হচ্ছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫।
নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে। ভোটগ্রহণ শেষে ৬টি গণনা মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।
বিএনএ/ ওজি
![]()
