29 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » তিস্তা, ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা

তিস্তা, ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা

তিস্তা ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা

বিএনএ, ঢাকা : উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা,দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে  আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সোমবার (৫ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল,উত্তর-পূর্বাঞ্চল এবং এর কাছাকাছি ভারতের  হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশের সকল  স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, এই সময়ে দেশের উল্লেখিত নদীর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে কিছু স্থানে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে।

এদিকে, ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী তিনদিন পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে।  উভয় নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ ও নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় ডালিয়ায় ১৪৭ মিলিমিটার, বরগুনায় ৮০ মিলিমিটার, ঢাকায় ৭৪ মিলিমিটার এবং কক্সবাজারে ৬৪ মিলিমিটার উল্লেখযোগ্য বৃষ্টিপাত  হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল