বিএনএ, ঢাকা : তিন দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন চলমান রয়েছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৫ নেতাসহ ৪২ সহকারী শিক্ষককে অন্য জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক আদেশে মন্ত্রণালয় এই বদলির অনুমতি দিয়েছে।
এর আগে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ৪ শিক্ষক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাদের এ নোটিশ দেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক স্মারকের পরিপ্রেক্ষিতে তাদের বদলির অনুমোদন প্রদান করা হলো।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
