বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে সোহাগ মিয়া নামে এক ব্যক্তির । আহতরা হলেন- সোহাগের স্ত্রী মোরশেদা আক্তার (২৩) ও শাশুড়ি সাহিদা বেগম (৪০) ।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডেমরার বামইল মাতব্বর গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত সোহাগকে আটক করেছে পুলিশ।
আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম জানান, মোরশেদা ও তার স্বামী সোহাগ দুজনই পোশাক কারখানায় কাজ করেন। তাদের মধ্যে মাঝেমধ্যেই পারিবারিক কলহ চলতো। বুধবার দুপুরে স্ত্রীর পরকীয়া সম্পর্ক নিয়ে সন্দেহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগ তার স্ত্রীকে কুপিয়ে জখম করেন। পরে মেয়েকে বাঁচাতে গেলে শাশুড়িকেও কুপিয়ে জখম করেন সোহাগ। পরে এলাকাবাসী সোহাগ কে আটক করে পুলিশে খবর দেয়।
ডেমরা থানার উপ-পরিদর্শ (এসআই) শাহিন পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোহাগকে আটক করা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিএনএ/শাম্মী
![]()

