30.3 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - জুন ২৩, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় আবারও ভূমিকম্প

ঢাকায় আবারও ভূমিকম্প


বিএনএ, ঢাকা: রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

আবহাওয়াবিদ ফারজানা সুলতানা  বলেন, ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি হালকা ভূমিকম্প। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুর।

এদিকে ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার এবং এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব দিকে এবং নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিনগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ