34 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » তৃতীয় দফায় করোনা আক্রান্ত হলেন মেয়র আতিক

তৃতীয় দফায় করোনা আক্রান্ত হলেন মেয়র আতিক


বিএনএ, ঢাকা: তৃতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। শরীরে জ্বর থাকায় সোমবার (০৩ অক্টোবর ২০২২) টেস্ট করালে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই। ডিএনসিসি মেয়র তাঁর আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

উল্লেখ্য, মেয়র মোঃ আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে ২০২২ সালে ১লা ফেব্রুয়ারীতে আবারও দ্বিতীয়বারের মতো সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

বিএনএ/ আজিজুল হাকিম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর