28 C
আবহাওয়া
৪:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে শিল্পায়ন গড়ে তোলা হবে : এরশাদুল্লাহ

বোয়ালখালীতে শিল্পায়ন গড়ে তোলা হবে : এরশাদুল্লাহ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম -৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদুল্লাহ বলেছেন,”আমি নির্বাচিত হলে বোয়ালখালী বৃহৎ ও মাঝারি আকারের শিল্পায়ন গড়ে তোলা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) আমুচিয়া কালাইয়ারহাটে এক পথসভায় এরশাদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, এ গণজোয়ার কেউ ঠেকাতে পারবেনা ইন শা আল্লাহ। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে প্রথমে আমার কাজ হবে কালুরঘাট সেতু নির্মাণ করা এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা। তার মধ্যে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেয়া হবে।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, চান্দগাঁও বিএনপি নেতা মো: সালাউদ্দিন ও মো: রাজু, দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মহসিন চৌধুরি রানা,জেলা যুবদলের সম্পাদক মোহাম্মদ আজগর,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আমুচিয়া বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিএনপি নেতা সাবেক আমুচিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলিম উদ্দিন চৌধুরি,আমুচিয়া বিএনপির সাবেক আহবায়ক আবুল মুনছুর চৌধুরী, আবু সিদ্দিক, মো: ইউছুপ,মেম্বার রেজাউল করিম,মেম্বার মহরম আলী, করলডেঙ্গা বিএনপি নেতা আবুল বশর ও পংকজ মেম্বার পথসভায় বক্তব্য রাখেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ