15 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার সমাধিতে ঢাবি সাদা দলের শ্রদ্ধা নিবেদন

খালেদা জিয়ার সমাধিতে ঢাবি সাদা দলের শ্রদ্ধা নিবেদন


বিএনএ, ঢাকা: বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেছে ।

আজ রোববার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তারা এ কর্মসূ‌চি পালন ক‌রেন। এ সময় দোয়া প‌রিচালনা করেন ঢা‌বি আরবি বিভাগের অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢা‌বি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।

এ সময় আরও উপ‌স্থিত ছিলেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢা‌বি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস্য স‌চিব অধ্যাপক ড. মহিউদ্দিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ