29 C
আবহাওয়া
১২:৩৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

বিএনএ, রাজবাড়ী : দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধের পর দে‌শের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্প‌তিবার (৪ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দি‌কে নদী‌তে কুয়াশার ঘনত্ব ক‌মে গে‌লে এরু‌টে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়। এর আগে বুধবার রাত সোয়া ৯টা থে‌কে কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইড‌ব্লিউটি‌সি কর্তৃপক্ষ।

এদি‌কে দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে যাত্রী ও যানবাহনের চালকরা। বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. আব্দুর র‌হিম জানান, কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় সকাল ৮টা ২০ মি‌নিট থে‌কে ফে‌রি চলাচল স্বা‌ভা‌বিক হ‌য়ে‌ছে। এরআগে কুয়াশায় কিছুই না দেখ‌তে পাওয়ায় রাত সোয়া ৯টা থে‌কে ফেরি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছি‌ল। এখন নদী পারের অ‌পেক্ষায় সি‌রিয়া‌লে থাকা যানবাহ‌নের সি‌রিয়াল দ্রুত ক‌মে যা‌বে বলে জানান তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর