31 C
আবহাওয়া
৬:২৭ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পাঁচটি চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে পাঁচটি চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে পাঁচটি ছোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার ১

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ইফতেকার হাসান(১৮) নামে এক সিএনজি অটোরিকশা চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ( ২ জুলাই ) হাটহাজারী থানাধীন মুহুরীহাট বটতল হযরত মোমেন শাহ সিএনজি গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে পাঁচটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক দাম ৩০ লাখ টাকা। গ্রেপ্তার ইফতেকার ওই এলাকার বদিউল আলম প্রকাশ বদির ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ৫টি চোরাই সিএনজি অটোরিকশাসহ ইফতেকার হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘উল্লেখিত সিএনজি গ্যারেজটি চোরাকারবারি ইফতেকার হাসান ও তার বাবা বদিউল আলম প্রকাশ বদি পরিচালনা করে আসছে এবং  সিএনজিগুলো চোরাই জেনেও সে চোরদের কাছ থেকে সংগ্রহ করে তার গ্যারেজে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’ – বলেন মো. নুরুল আবছার।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে এই র‌্যাব কর্মকর্তা বলেন, দুই মাস আগে আসামীর বাবা বদিউল আলম প্রকাশ বদি চোরাই সিএনজি অটোরিকশা রাখার অপরাধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেপ্তার হন। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছে। তার অবর্তমানে ছেলে ইফতেকার হাসান চোরাই সিএনজির ব্যবসাটি পরিচালনা করে আসছে।

এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের