27 C
আবহাওয়া
৯:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৬৪৮৪ জনের মৃত্যু

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৬৪৮৪ জনের মৃত্যু

করোনা, বিশ্বে মৃত্যু ও আক্রান্ত কমেছে

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৬ হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫৪ লাখ ৪৫ হাজার ৩৩২ জনের মৃত্যু হলো। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ২৯ হাজার ৬১০ জন। ফলে বিশ্বে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৮৫০ জনে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে  করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটির দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন। মারা গেছে ১ হাজার ৩২৯ জন। রাশিয়ায় মারা গেছে  ৯২৬  এবং সংক্রমিত হয়েছে ২১ হাজার ৭৩ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৩০  এবং মারা গেছে ২৭৮ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২১৩ জন এবং মারা গেছে ৩৩২ জন।

জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৮২০ এবং মারা গেছে ৩৭৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬ হাজার ২৪৩ জন এবং মারা গেছে ১৮০ জন। ব্রাজিলে মারা গেছে ১৫৪  এবং সংক্রমিত হয়েছে ১৩ হাজার ৪০৫ জন।

এদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৭১০ জন । মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৮৬০ জনের।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ইরানে ৪৫ জন, তুরস্কে ১৩৯ জন, ইতালিতে ১৫৬ জন, পোল্যান্ডে ৭০৯ জন, মেক্সিকোতে ১৮৮ জন এবং সাউথ আফ্রিকায় ১২৬ জন মারা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী