29 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » স্পেনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫

স্পেনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫


বিএনএ, বিশ্বডেস্ক : স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। খবর বিবিসি।

বিবিসি জানিয়েছে, ভ্যালেন্সিয়া প্রদেশে কমপক্ষে ৯২ জন, কাস্টিল-লা মাঞ্চায় দুজন ও মালাগায় একজনের মৃত্যু হয়েছে।

জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটির মতে, ভ্যালেন্সিয়ার নিকটবর্তী শহরগুলোর একটি চিভায় মঙ্গলবার মাত্র আট ঘণ্টার মধ্যে ব্যাপক বৃষ্টি হয়। ৪৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা এক বছরের বৃষ্টিপাতের সমান।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বন্যার চরম পরিস্থিতি অব্যাহত থাকায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। সরকারের পক্ষে বলা হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও অনেক মানুষ নিখোঁজ।

উল্লেখ্য, ১৯৭৩ সালের পর এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ বন্যা বিপর্যয়। তখন বন্যায় দক্ষিণ-পূর্ব অঞ্চলে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!