31 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নামিবিয়া ম্যাচের পরে অবসরের ঘোষণা আসগরের

নামিবিয়া ম্যাচের পরে অবসরের ঘোষণা আসগরের

নামিবিয়া ম্যাচের পরে অবসরের ঘোষণা আসগরের

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ  টু এর আজ নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এই ম্যাচের পর ক্রিকেট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিলেন ম্যাচের আগের দিন আফগান ক্রিকেটার আসগর আফগান । তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

২০০৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে  ওয়ানডে  দিয়ে অভিষেক আসগরের ।

আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ৬টি টেস্ট ,১১৪টি ওডিআই ও ৭৪ টি টি-টোয়েন্টি খেলেছেন এই ৩৩ বছর বয়সি খেলোয়াড়। সব ফরম্যাটে সবমিলিয়ে ৪২১৫ রান করেছেন এই ব্যাটার। আফগান দলকে লিড দিয়েছেন তিনি এখন পর্যন্ত ১১৪ ম্যাচে।

চলমান বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে তার দল জিতে ১৩০ রানে। দল জিতলেও ব্যাটিংয়ের সুযোগ পায়নি আসগর । পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ৭ বলে ১০ রান। আন্তর্জাতিক ক্রিকেটের এই সংস্করণে ২১.৭৯ গড় ও ১১০.৩৭ স্ট্রাইক রেটে তার রান ১ হাজার ৩৫১।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী