24 C
আবহাওয়া
৫:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ২১ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

২১ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

২১ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

বিএনএ, গাজীপুর: গাজীপুরে কালিয়াকৈরে ২১ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওষুধ কারখানার শ্রমিকরা। শনিবার (৩১ আগস্ট) ভোর ৬টা থেকে এই বিক্ষোভ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২১ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঢাকা টাঙ্গাইল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

গড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ  জানান, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। তারা কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে তারা আন্দোলনকারীদের দাবি দ্রুত শুনবেন।

বৈষম্যবিরোধী শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।

তাদের মতে, কোনো অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে কোম্পানির কর্মকর্তারা শ্রমিকদের চাকরিচ্যুত করে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার গোলাম মোরশেদ খান  বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সাড়ে ১১টা পর্যন্ত বিষয়টি নিয়ে ওই ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিএনএনিউজ/ রেহানা/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে