27 C
আবহাওয়া
৯:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রংপুরে পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু

রংপুরে পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু


বিএনএ, রংপুর : রংপুর মহানগরীর একটি ডোবার পানিতে ডুবে কাইয়ুম (৭) ও রেহান (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় পড়ে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়।

ওই দুই শিশু সম্পর্কে মামা-ভাগনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেখানকার সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৩১,৩২,৩৩ ওয়ার্ড) নাজমুন নাহার নাজমা।

কাইয়ুম ব্রাকের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়াশোনা করছিল। তার বাবা হোলা মিয়া এবং রেহানের বাবা জামিল হোসেন পেশায় রিকশাচালক।

কাউন্সিলর নাজমুন নাহার জানান, রেহানের বাবা-মা কাজে বের হয়েছিলেন। এরমধ্যে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় রেহান। পরে রোহানকে ডোবাতে ভাসতে দেখা যায়। রেহানের মরদেহ উদ্ধারের পর একই ডোবাতে কাইয়ুমের মরদেহ খুঁজে পান তারা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী