26 C
আবহাওয়া
১০:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায় : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায় : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা


বিএনএ, ঢাকা : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়। তাই বিদ্যালয়, অফিসসহ সমাজের প্রতিটি পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। যদি গণতান্ত্রিক চর্চা সমাজের প্রতিটি স্তরে চালু হয়, তাহলেই রাজনৈতিক স্তরে গণতন্ত্র স্থায়ী হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকায় মিরপুরে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ আয়োজনের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যে কারণে আত্মত্যাগ করেছিলেন, আমাদেরকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আমরা যদি বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এসময় উপদেষ্টা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি