29 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায়

ইবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায়


বিএনএ, ইবি:  ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি রেজওয়ান আল হাসিব তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের অধ্যাপক মো. আশেক রায়হান মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লিখন মির্জাসহ পদস্থ সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় অধ্যাপক মো. আশেক রায়হান মাহমুদ বলেন, এ কল্যাণ সমিতি অনেক কল্যাণময় কাজের মধ্যে এগিয়ে যাচ্ছে। তোমাদের অংশগ্রহণ এবং সক্রিয়তা বৃদ্ধির মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। সকলকে একত্রে কাজ করতে হবে। সেইসঙ্গে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আচার ব্যবহার সুন্দর হতে হবে। এটা শুধু বংশের নয় বরং নিজ এলাকারও পরিচয় বহন করে।

পরে দুপুরে প্রীতিভোজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিএনএ/ তারিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত