27 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজারে অস্ত্রসহ যুবক আটক


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উপকূলীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী সাহাব উদ্দিনকে (৪৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চকরিয়ার বদরখালী ইউনিয়নের উত্তর নতুন ঘোনা গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার স্বীকারোক্তি মতে, তারই বাড়িতে রাত সাড়ে ৮টায় দ্বিতীয় দফা অভিযান চালায় পুলিশ। এ সময় তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে ২টি দেশীয় বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ৩টি কিরিচ ও ২টি দা উদ্ধার হয়।

গ্রেপ্তার সাহাব উদ্দিন ওই এলাকার আব্দুল করিমের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

উপকূলীয় এলাকার লোকজন জানায়, সাহাব উদ্দিন মহেশখালী, পেকুয়া, চকরিয়াসহ উপকূলে ২০১০ সাল থেকে একাধিক বাহিনী তৈরি করে নানা অপরাধ করে আসছিল। তার ভয়ে শত শত ভুক্তভোগী আইনের আশ্রয় নিতে পারেনি। অস্ত্রসহ তাকে গ্রেপ্তারের খবর জানাজানি হলে উপকূলবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে বলে জানা গেছে

চকরিয়া থানার অপারেশন অফিসার (উপ-পরিদর্শক) রাজিব চন্দ্র সরকার জানান, সাহাব উদ্দিনকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিক অনুসন্ধানে চকরিয়া ও পেকুয়া থানায় ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। ২০১০ সাল থেকে চলতি বছরের ১৭ জুন পর্যন্ত দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে পুলিশকে মারধর, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, চুরি, লুটসহ বিভিন্ন অপরাধের তথ্য উঠে এসেছে। এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম এবং বান্দরবানের নিকটস্থ থানাগুলোতে মামলা রয়েছে কি না জানতে চেষ্টা চলছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, সাহাব উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের হবে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

বিএনএনিউজ/ শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী