27 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - জুন ২০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকার উদ্দেশ্যে জাপান ছাড়লেন প্রধান উপদেষ্টা

ঢাকার উদ্দেশ্যে জাপান ছাড়লেন প্রধান উপদেষ্টা


বিএনএ, ঢাকা : চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে জাপান ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।

এর আগে, মঙ্গলবার (২৭ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬ টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়াও বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট বুধবার রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ