24 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল

বিএনএ, পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়েছে কাঠবোঝাই ট্রাক্টর। এতে মোটরসাইকেলের ৩ জন আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজন মারা যান। নিহতরা সবাই বোদা উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই মোটরসাইকেলে ৪ ব্যক্তি বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। কালুরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা কাঠবোঝাই ট্রাক্টরটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, সড়ক দুর্ঘটনায় প্রথমে দুইজনের মৃত্যুর খবর পাই। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী