26 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বদলি

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বদলি

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বদলি

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বর্তমান পরিচালক (যুগ্ম-সচিব) মো. শহিদুল আলমকে।

সোমবার (৩১ মে) চসিক সূত্রে এই তথ্য জানা যায়। এরআগে রোববার (৩০ মে) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়েছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক  বলেন, গতকাল রাতে আমি প্রজ্ঞাপন পেয়েছি। শীঘ্রই নতুন কর্মস্থলে যোগদান করবো।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে যুগ্ম সচিব পদমর্যাদার মোট ৭ কর্মকর্তাকে বদলি করা হয়। এদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (যুগ্ম-সচিব) আশীষ কুমার বড়ুয়াকে নিয়োগ দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী