29 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ভাসানচর থেকে পালানো ৩ শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালানো ৩ শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালানো ৩ শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

বিএনএ, চট্টগ্রাম : নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৩ শিশুসহ ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ।রোববার (৩০ মে) দিবাগত মধ্যরাতে তাদেরকে উপজেলার ইছাখালী এলাকা থেকে আটক করা হয়  ।এসময় রোহিঙ্গাদের পালাতে সাহায্যকারী দালাল চক্রের তিন সদস্যকেও আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নূর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান (১০), জান্নাতুল নাঈমা (৮) ও জেসমিন আক্তার (১২)।

আটক দালাল চক্রের সদস্যরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮), একই এলাকার মো. জুয়েল (২০) ও সন্দ্বীপের দিদারুল আলম (২১)।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, দালাল চক্রের সাহায্যে সাগর পাড়ি দিয়ে জোরারগঞ্জ হয়ে চট্টগ্রাম যাওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা সকলেই নারী। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী